বীর ওসমান হাদী
এদেশের মানুষেরা, দেখে যাও বীর, আবার জন্ম হলো সেই ভাষানীর! শতাব্দী প্রতি আসে যুগসেরা সন্তান, এসে গেছে আমাদের সাহসী সে ওসমান। আকাশ বাতাসে যার সাহসের জয়গান, যার ভয়ে বুক কাঁপে, ভীত থাকে শয়তান। এসেছিলো আমাদের এই দেশে জিহাদী, বাংলার মাটি ঘাসে আমাদের "এ হাদী।" যার ডাকে ফুটে উঠে, "শেরে বাংলার হাঁক," বাংলায় জেগে উঠে বর্ণিল বৈশাখ। তাকবীর শুনে যার, সাধ জাগে শাহাদাত, ছলছল হয়ে পড়ে অশ্রুর ধারাপাত। বিপ্লবী বীর এক, কন্ঠে ইনকিলাব, স্বাধীন বাংলাদেশ ছিল যার হৃদে খা'ব। শকুনেরা চিরকাল আমাদের পতাকায়, খামচে ধরেছে হায়,আজ তা খুবলে খায়। সাহসী এ বীর হাদী রাঙালো এ মহাকাল, বুলেটের আঘাত তার ভেদেছে চাঁদ কপালে। চারদিকে মাস্ক পড়া শকুনের দল আজ, প্রতিবেশী প্রভূ সেজে লুটেছে এ স্বরাজ। চারদিকে চর,তবু বটবৃক্ষের ন্যায়, দাঁড়ালো এ হাদী ভাই। নেতা,আম,চাঁদা,পাম, সামনে নির্বাচন, এদেশে এখন আরো কোটি হাদী প্রয়োজন।। হে প্রভূ,মালিকি ইয়াওমুদ্দীন, আপনার এ বীর হাদী,আমাদের দিন।
